
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো দুইজন। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে । যাত্রাবাড়ীর থানার ওসি আনিসুর রহমান জানান, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতের পরিচয় জানা যায়নি ।