News71.com
 Bangladesh
 05 Feb 17, 06:01 PM
 221           
 0
 05 Feb 17, 06:01 PM

'দুর্যোগ ব্যবস্থাপনা আইন আন্তর্জাতিক মানসম্পন্ন করতে কাজ চলছে' ।। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

'দুর্যোগ ব্যবস্থাপনা আইন আন্তর্জাতিক মানসম্পন্ন করতে কাজ চলছে' ।। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইনকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার ‘ইন্টারন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ল’র (আইডিআরএল)' নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাথে যৌথভাবে কাজ করছে। আজ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে রেড ক্রিসেন্ট আয়োজিত দুদিনব্যাপী ৫ম পার্টনারশীপ মিটিংয়ের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি ।

মায়া বলেন, বিভিন্ন ধরনের দুর্যোগে মানুষ প্রতিনিয়ত ক্ষয়-ক্ষতির সম্মুখিন হচ্ছে, যা দেশের সামগ্রিক উন্নয়নকে বাঁধাগ্রস্ত করছে। তিনি বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি ঝুঁকিপূর্ণ ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সাড়া প্রদানে আরও সুসংগঠিত, কার্যকর ও পরিকল্পিতভাবে কাজ করতে ৪ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের (এসডিজি) সাথে সম্পৃক্ত করে এই পরিবকল্পনা তৈরি করা হয়েছে ।

এসডিজির লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি এ সংগঠন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- সোসাইটির সহ সভাপতি প্রফেসর হাবিবে মিল্লাত এমপি, ইন্টারন্যাশনাল রেডক্রস কমিটির (আইসিআরসি) বাংলাদেশস্থ প্রধান ইখতিয়ার আসনালভ, ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) এশিয়া প্যাসিফিক হেড অব অপারেশন মারটিন ফালার এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের স্ট্যান্ডিং কমিশনের সদস্য ড. মাসিমো র্বারা ।

এতে স্বাগত বক্তৃতা করেন বিডিআরসিএস’র মহাসচিব বিএমএম মোজহারুল হক এনডিসি। সভায় আমেরিকা, বৃটিশ,জার্মান, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বাহারাইন, সুইডেন, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ইরান, ইতালি ও অস্ট্রেলিয়া জাতীয় রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন