News71.com
 Bangladesh
 05 Feb 17, 11:13 PM
 247           
 0
 05 Feb 17, 11:13 PM

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে নতুন কৌশল ভাবছে সরকার ।। অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে নতুন কৌশল ভাবছে সরকার ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে নতুন কৌশলের কথা ভাবা হচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রিজার্ভ চুরির এক বছর পার হয়ে গেলেও চুরি যাওয়া বড় অংশের হদিস মিলছে না। এ বিষয়ে জানতে চাইলে আজ রবিবার বিকেলে সচিবালয় সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, এক বছর তো হয়ে গেল। আমরা এখনও টাকা পেলাম না । এটা নিয়ে আমরা নিজেরা আলোচনা করছি। বাকি টাকা কীভাবে আনা যায় তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অভিমত চাওয়া হয়েছে। কী করব, সেটা নিয়ে আমরা নিজেরা আলোচনা করতে চাই। আমাদের মধ্যে আলোচনা চলছে। উল্লেখ্য, গত বছরের ৪ই ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার হ্যাক করে নিয়ে যাওয়া হয়। এর ২ কোটি ডলার শ্রীলঙ্কায় চলে যায় যা পরে উদ্ধার করা হয়েছে। বাকি ৮ কোটি ১০লাখ ডলার ফিলিপাইনে রিজল ব্যাংকের মাধ্যমে ক্যাসিনোর জুয়ার টেবিলে চলে যায় ।

পরবর্তীতে ফিলিপাইনের এক ক্যাসিনো মালিকের ফেরত দেওয়া দেড় কোটি ডলার বাংলাদেশ ইতোমধ্যে বুঝে পেয়েছে। বাকি প্রায় সাড়ে ৬ কোটি ডলার ফেরত পাওয়ার বিষয়ে কোন অগ্রগতি হয়নি। কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তার রহস্য ও উদঘাটন করা সম্ভব হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন