
নিউজ ডেস্কঃ হবিগঞ্জের অলিপুরে হাইড্রোজেন পারক্সাইডের ড্রাম বিস্ফোরণে ৬ শ্রমিক অসুস্থ হয়েছেন। আজ রবিবার রাত সাড়ে ৭টায় কোম্পানির টেক্সটাইল মিলে এ ঘটনাটি ঘটে। অসুস্থ শ্রমিকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অসুস্থ শ্রমিকরা হচ্ছেন- শিমুল (২৮), তারেক (২৫), জসিম (৩০), আতিক (২৫), শহীদুল ইসলাম (২৪), রিমু (২৫) ।
শ্রমিক লাউছ মিয়া ও আব্দুল খালেক জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে হবিগঞ্জ টেক্সটাইল মিলের হাইড্রোজের পারক্সাইডের ড্রাম বিস্ফোরণ ঘটে। এ সময় গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব চৌধুরী জানান, হাইড্রোজেন পারক্সাইডের ড্রাম বিস্ফোরণে অসুস্থ ৬ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে প্রেরণ করা হয়েছে। কারণ তাদের ভেতরে গ্যাস ক্রিয়া হয়েছে। এখানে এ রকম রোগের চিকিৎসা হয়না ।