News71.com
 Bangladesh
 06 Feb 17, 12:29 AM
 280           
 0
 06 Feb 17, 12:29 AM

সাংবাদিক শিমুল হত্যায় অভিযুক্ত মেয়র মীরুকে গ্রেপ্তার করল পুলিশ।।

সাংবাদিক শিমুল হত্যায় অভিযুক্ত মেয়র মীরুকে গ্রেপ্তার করল পুলিশ।।

 

নিউজ ডেস্কঃ দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিরাজউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র বলছে, গ্রেপ্তারের পর মিরুকে সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেপ্তার এড়াতে মেয়র ঢাকাতে আত্মগোপন করেছিলেন। তাকে যেন গ্রেপ্তার করা না হয় এজন্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ঘনিষ্ঠ লোক দিয়ে তদবির করছিলেন তিনি। কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
এরপরই সিরাজগঞ্জ জেলা পুলিশ তাকে গ্রেপ্তারে মাঠে নামে। আজ রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় মিরুকে শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিক শিমুল হত্যায় যুক্ত থাকার কারণে এরই মধ্যে আওয়ামী লীগ থেকে মিরুকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। গত শুক্রবার দুপুর থেকেই তিনি এলাকা ছাড়া। এমনকী নিজের ব্যক্তিগত সব মোবাইল ফোনও বন্ধ করে আত্মগোপন করেন। ইতোমধ্যে পুলিশ মিরুর দুই ভাই হাবিবুল হক পিন্টু ও হাসিবুল হক মিন্টুকে গ্রেপ্তার করেছে। মিরুর কুকর্মে নতুন মাত্রা যোগ করেন তার এই দুই ভাই। গত বৃহস্পতিবার শিমুল হত্যার প্রেক্ষাপটও তৈরি হয় তাদের হাতে।

জানা গেছে, বৃহস্পতিবার শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে ধরে নিয়ে মারধর করেন পিন্টু ও মিন্টু। ওইদিন সকালে বিজয় যাচ্ছিলেন মেয়রের বাড়ির পাশ দিয়ে। তাকে দেখামাত্র ধরে নিয়ে যান পিন্টু, তারপর মারধর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন