News71.com
 Bangladesh
 06 Feb 17, 12:22 PM
 288           
 0
 06 Feb 17, 12:22 PM

ইসি গঠনের লক্ষ্যে তালিকা জমা দিতে আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছে সার্চ কমিটি ।। 

ইসি গঠনের লক্ষ্যে তালিকা জমা দিতে আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছে সার্চ কমিটি ।। 

 

নিউজ ডেস্কঃ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।  এ সময় সার্চ কমিটির সদস্যরা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ ও তাদের সুপারিশ করা লোকজনের নাম রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গতকাল রোববার বিকেলে গণমাধ্যমকে জানান, সার্চ কমিটির সদস্যরা আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা লোকজনের নাম দিতে বলা হয়। সময়সীমা পার হওয়ার দু’দিন আগেই বঙ্গভবনে যাচ্ছেন এ কমিটির সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন