News71.com
 Bangladesh
 06 Feb 17, 03:55 PM
 198           
 0
 06 Feb 17, 03:55 PM

সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে আরও ১৭ টি কুমিরছানার মৃত বাচ্চা উদ্ধার

সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে আরও ১৭ টি কুমিরছানার মৃত বাচ্চা উদ্ধার

নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা ।।

নিউজ ডেস্ক : পূর্ব সুন্দরবনের করমজলে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে কুমিরের আরো ১৭ টি বাচ্চার মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ । এই প্রজনন কেন্দ্র থেকে ৪৩ টি বাচ্চা চুরির ঘটনার রেশ না কাটতেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বন বিশেষজ্ঞরা। এদিকে ওই প্যানটির বিশেষ নিরাপ্তÍর জন্য নেট ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। সুন্দরবন পুর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ সাইদুল ইসলাম রোববার রাত সাড়ে ১০ টার দিকে এ প্রতিবেদককে বলেন, রোববার দুপুরে করমজলের প্রজনন কেন্দ্রের কুমির প্যানের পাশে তল্লাশি চালানো হয়। এসময় সেখান থেকে ১৭ টি বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই মৃতদেহের গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বন্যপ্রাণির আক্রমণে গত রাতে এ বাচ্চাগুলোর মৃত্যু হতে পারে।

তিনি আরো বলেন, কি কারনে কুমিরের বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে তা জানতে কুমিরের মৃত বাচ্চাগুলোর মধ্যে দুটি মৃতদেহ ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া আরো দুটি মৃতদেহকে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, প্রজনন কেন্দ্রের যে প্যানে ছোট বাচ্চাগুলো ছিলো সেখান থেকে অন্য প্যানে স্থানান্তর করা হয়েছে। ওই প্যানটির বিশেষ নিরাপত্তার জন্য নেট ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। করমজল বন্যপ্রাণী কেন্দ্রে সার্বক্ষনিক নজরদারির জন্য বনবিভাগের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
গত ২৯ জানুয়ারি করমজল বন্যপাণি প্রজনন কেন্দ্র থেকে কুমিরের ৪৩টি বাচ্চা চুরি হয়। বিষয়টি জানার পর গত ১লা ফেব্রুয়ারি বনকর্মী মাহাবুব হোসেনসহ দু'জনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন