News71.com
 Bangladesh
 06 Feb 17, 06:16 PM
 224           
 0
 06 Feb 17, 06:16 PM

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ।। আবহাওয়া অধিদফতর

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ।। আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্কঃ শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

আবহাওয়া অফিস জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ ডিগ্রি ।

আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে আবহাওয়া অফিস জানায়। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন