News71.com
 Bangladesh
 27 Mar 16, 10:17 AM
 790           
 0
 27 Mar 16, 10:17 AM

জয়পুরহাটের ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলায় ভয়াবহ অগ্নিকান্ড ।।

জয়পুরহাটের ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলায় ভয়াবহ অগ্নিকান্ড ।।

নিউজ ডেস্কঃ দোল যাত্রা উপলক্ষ্যে মাসব্যাপি বসা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ৫শ বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা গোপিনাথপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান কমপক্ষে ২৫ লাখ টাকা বলেছে স্থানীয় ফায়ার সার্ভিস। তবে ব্যাসায়ীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকার উপরে। আজ দিবাগত রাত পৌনে ২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও জয়পুরহাট ফায়ার সার্ভিস ইউনিট বলছে, মেলার এক সারিতে বসা প্লাষ্টিক সামগ্রী ও চশমা এবং বিভিন্ন পন্যের দোকানের যে কোন একটি থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। ধারনা করা হচ্ছে মশক নিধন কয়েলের আগুন থেকে রাত পৌনে ২টার দিকে পাশাপাশি ৬টি দোকানে আগুন ছড়িয়ে পরে। এতে দোকানের সবগুলো মালামাল পুড়ে ভস্মিভূত হয়।

খবর পেয়ে স্থানীয় আক্কেলপুর ও জয়পুরহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে জয়পুরহাট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর (পরিদর্শক) জাহানুর ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকান্ডের কারণ উদঘাটনে একটি তদন্ত টিম গঠন করা হতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন