News71.com
 Bangladesh
 27 Mar 16, 10:50 AM
 818           
 0
 27 Mar 16, 10:50 AM

নিবন্ধন না করলে কোনো সিম চালু থাকবে না ।। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম......

নিবন্ধন না করলে কোনো সিম চালু থাকবে না ।। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম......

নিউজ ডেস্কঃ আগামী ৩০শে এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে কোনো সিম চালু থাকবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ রবিবার বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের সিম নিবন্ধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে ফার্মগেটে একটি মুঠোফোন অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের সিমটি নিবন্ধন করেন তারানা হালিম।

সাংবাদিকদের তিনি বলেন, ৩০শে এপ্রিলের মধ্যে আমরা এটা শেষ করতে চাই। এর মধ্যে আশা করি সব সিম নিবন্ধিত হয়ে যাবে। এই পদ্ধতিতে নিবন্ধন না করলে ভবিষ্যতে কোনো সিম চালু থাকবে না।

যে সব সিম নিবন্ধনে আঙুলের ছাপ মিলছে না সেগুলোর বিষয়ে করণীয় সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা ভুল আছে, তাঁরা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য করা আবেদনের নিবন্ধন নম্বর দিয়েও সিম নিবন্ধন করতে পারবেন। একটি মহল বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন