
নিউজ ডেস্কঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো একজন। গতকাল রবিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মাসুম (১৪), রাফাত (১৫) ও মাসুম (১৫)। তারা সবাই চরপাড়া ফাজিল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান প্রামাণিক বলেন, রাতের খাওয়া শেষে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই তিন শিক্ষার্থী বাইরে যায়। কিছুপর বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।