News71.com
 Bangladesh
 07 Feb 17, 08:38 PM
 260           
 0
 07 Feb 17, 08:38 PM

কেরানীগঞ্জে নকল সার কারখানার বিরুদ্ধে মামলা ।। মালিক পলাতক ...

কেরানীগঞ্জে নকল সার কারখানার বিরুদ্ধে মামলা ।। মালিক পলাতক ...

 

নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামে নকল সারের কারখানার বিরুদ্ধে গত রবিবার সাধারণ ডায়েরির পর গতকাল সোমবার রাতে মামলা দায়ের করা হয়েছে। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমানকে আসামি করে মামলাটি করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম। উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম মামলার বিবরণে বলেন, "গত ৫ ফেব্রুয়ারি এসপি মিজানের নকল সারের চারটি কারখানাসংবাদ প্রকাশের পর ওইদিনই তদন্তে নামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিস। সেদিন আমরা কারখানার ভেতর ঢুকতে না পেরে ফিরে এসে আমি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে উপজেলা প্রশাসন ও ঢাকা জেলা সহকারী পুলিশ সুপর এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় ওই কারখানা নিয়ে মোবাইল কোর্ট করার উদ্দেশ্যে যাই।

সেখানে গিয়ে মেঘনা ফার্টিলাইজার কম্পানি লিমিটেড'র জিএম সোহেল রানা এবং ম্যানেজার আবুল হোসেনের সঙ্গে কথা বলে এবং কাগজপত্র দেখে জানতে পারি কারখানটির নাম দুটি, এর মালিকও দুইজন। কারখানা ও জায়গার মালিক নিপা মিজান। তার ফার্মের নাম মোল্লা এনপিকেএস কম্পানি লিমিটেড। তার কাছ থেকে ভাড়া নেন মো. সাইদুর রহমান খান। তার ফার্মের নাম মেঘনা ফার্টিলাইজার কম্পানি লিমিটেড। এরপর সেখান থেকে গোবর, মুরগির বিষ্ঠা, লাল মাটিসহ বেশ কিছু সার তৈরির উপকরণ জব্দ করি।

কারখানাটির পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকার কারণে কারখানার মাধ্যমে যাতে কোনও প্রকার বিদ্যালয়ের বিপত্তি না ঘটে তাই গতকাল সোমবার কারখানাটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে রাতেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটবিহীন ভেজাল সার তৈরি করার অপরাধে কারখানার ভাড়াটে মালিক সাইদুর রহমানকে আসামি করে থানায় মামলা দায়ের করি। " এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. ফেরদাউস হোসেন বলেন, "নকল সার কারখানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। উল্লেখিত আসামি পলাতক থাকার কারণে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যহত রয়েছে। "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন