News71.com
 Bangladesh
 28 Mar 16, 11:57 AM
 833           
 0
 28 Mar 16, 11:57 AM

সারা রাত আগুনে পুড়লো সুন্দরবন..........

সারা রাত আগুনে পুড়লো সুন্দরবন..........

নিউজ ডেস্ক : সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুন লেগেছে। রবিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে আগুন অনেকটাই নিভে গেছে। তবে কিছু কিছু স্থানে আগুনের ফুলকি রয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি জানান, সন্ধ্যায় লাগা আগুন বনের এক থেকে দেড় একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সকালে বন বিভাগ ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। যাতে আগুন ছড়াতে না পারে সেজন্য বনের মধ্যে ফায়ার লাইন কাটা হচ্ছে। ওই এলাকায় গাছপালা কিছুটা কম বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের মোড়েলগঞ্জ স্টেশন অফিসার স্বপন কুমার ভক্ত জানান, বনজীবীদের ফেলা জ্বলন্ত কিছু থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন