News71.com
 Bangladesh
 07 Feb 17, 10:18 PM
 250           
 0
 07 Feb 17, 10:18 PM

কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর সীমান্তে এক হাতির মৃত্যুর বদলা নিতে ৪০ হাতির তান্ডব । ।

কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর সীমান্তে এক হাতির মৃত্যুর বদলা নিতে ৪০ হাতির তান্ডব । ।

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর সীমান্তে একটি হাতির মৃত্যুর পর ওপার অর্থাৎ ভারত থেকে আসা একপাল হাতি কয়েকশ' একর জমির ফসল নষ্ট করছে। তাদের তাণ্ডবে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। গতকাল সোমবার রাতে বাউলপাড়া, মিয়াপাড়া, লাঠিয়ালডাঙ্গা, দক্ষিণ আলগারচর, উত্তর আলগারচর, খেওয়ারচর, বকবান্ধা এলাকায় হাতির পাল তাণ্ডব চালায়। এখনো হাতিগুলো সীমান্তের বাংলাদেশ অংশে রয়েছে।

স্থানীয় বাসিন্দা আমজাদ, সামছুল, ফরিদ, সিরাজুল ইসলাম জানান, রৌমারীর দক্ষিণে রাজিবপুর মিয়ারচরে সীমান্ত এলাকায় একটি হাতির মৃত্যুর পর সীমান্তের ওপার থেকে আসা ৪০টি হাতি এলাকায় তাণ্ডব চালায়। যে জায়গাটিতে ওই হাতিকে মাটি চাপা দেওয়া হয়েছে সেখানে এসে হাতিগুলো চিৎকার করতে থাকে। পরে কয়েকশ' একর জমির ফসল নষ্ট করে। হাতির পালটি যেখানে যাচ্ছে সেখানে আতঙ্কিত মানুষ আগুন জ্বালিয়ে ও ঢাক-ঢোল পিটিয়ে তাড়ানোর চেষ্টা করছে। কিন্তু হাতির পাল না সরে মানুষকে তাড়া করছে।

বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রৌমারী, রাজিবপুর, চিলমারী) ইকবাল হোসেন খান বলেন, সীমান্তের ওপার থেকে আসা হাতির পালের তাণ্ডবে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। ইতোমধ্যে শতশত একর জমির ফসল নষ্ট করেছে। ঢাক-ঢোল পিটিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর জন্য স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু কিছুতেই হাতির পালটি যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন