
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ও মাদরাসা কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় নকলের দায়ে ২৭ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে গণিত বিষয়ে ১৮ জন ও আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদরাসা কেন্দ্রে ইংরেজি বিষয়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান জানান, ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয় ।
এরা হলেন, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী রকিবুল ইসলাম (রোল ২৯৯১৮০), রকি ইসলাম (রোল ২৯৯১৭৯), তরিকুল ইসলাম (রোল ২৯৯১৯৫), সাজেদুর রহমান (রোল ২৯৯১৯৭), তানভীর আহমেদ দিপু (রোল ২৯৯১৯৪), সাব্বির হোসেন (রোল ২৯৯১৯৬), কাওছার আলী (রোল ২৯৯১৩৪), আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদরাসার এসএসসি ভোকেশনালের শিক্ষার্থী মানিক মিয়া (রোল ২৯৮৭৮৫), আবু হুসাইন রাজিব (রোল ৬৫১৩০৪), মোস্তাফিজুর রহমান (রোল ২৯৮৭৭৮), ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী রবিউল ইসলাম (রোল ৩০০৩০৩), আলমডাঙ্গা হারদী নিপ্পন জোহা টেকনিক্যাল স্কুলের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী আলমগীর হোসেন (রোল ৩০০৩৮৬), রকিব হাসান (রোল ২৯৮৭৫৫), রনি মিয়া (রোল ৩০০৪১০), আশিক আলী (রোল ৩০০৪০৬) , জব্বার হোসেন (রোল ৩০০৪০৯), আলমডাঙ্গা এনায়েতপুর বাড়াদী মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী আব্দুল্লাহ আর মামুন (নাম ৩০০২০৫), ফয়সাল আহমেদ (রোল ৩০০১৯৭) ।
এছাড়া আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদরাসা কেন্দ্রে ইংরেজি পরীক্ষার্থী আলমডাঙ্গা নওলামালী আলিম মাদরাসার ছাত্র রবিউল ইসলাম (রোল ২০৮৪৩৬), শ্যামপুর দাখিল মাদরাসার ছাত্র জুয়েল রানা (রোল ২০৮৬১৬), সাজ্জাদুর রহমান (রোল ২০৮৬২৬), সবুজ আলী ( রোল ২০৮৬২৯), বড়গাংনী নছরুল উলুম দাখিল মাদ্রসার শিক্ষার্থি সোনিয়া খাতুন (রোল ২০৮৫৫৭), ওসমানপুর প্রাগপুর ফাজিল মাদরাসর রাবিয়া খাতুন (রোল ২০৮৪৭৫), শাহাজামাল (রোল ২০৮৪৯১), হাসমত আলী (রোল ২০৮৪৮৩) ও কাবিল নগর নছরুল উলুম আলীম মাদরাসার লিখন আলী (রোল ২০৮৫২৪) ।