News71.com
 Bangladesh
 08 Feb 17, 10:05 AM
 237           
 0
 08 Feb 17, 10:05 AM

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত । ।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত । ।

নিউজ ডেস্ক; নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাতে উপজেলার আশারিয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, আজ বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার আশারিয়ার চর এলাকায় আল-মোস্তফা কোম্পানির কাগজ লোড করার সময় ট্রাকটি উল্টে ঘটনাস্থলেই ওই চার শ্রমিক নিহত হন।

নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন