
নিউজ ডেস্ক : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা সরোয়ারের নির্বাচন উত্তর সহিংসতার প্রতিবাদে মানব বন্ধন হয়েছে । দীর্ঘ এক কিলো মিটারেরও বেশী লম্বা এই মানব বন্ধন আজ সকাল ১১ টা থেকে শুরু হয়ে তা চলেছে দুপুর ১ টা পর্যন্ত । গুটুদিয়া ইউনিয়নের কয়েক সহস্রাধিক নারী পুরুষ স্বত:স্ফুর্ত ভাবে এই কর্মসুচীতে অংশ গ্রহন করেছে।
খুলনা-সাতক্ষিরা মহাসড়কের নিঝুমপুর আবাসিক প্রকল্প থেকে জেলেরডাংগা পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা চেয়ারম্যান মোস্তফা সরোয়ার ও তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহনের দাবী জানাচ্ছে। মানব বন্ধনে উপস্হিত রয়েছেন গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রাথী শিশির ফৌজদার, চেয়ারম্যান প্রাথী আবুল হাসান, আওয়ামিলীগনেতা কাজী এমদাদুল হক, প্রবীণ শিক্ষক কমল কান্তি রায়, ইউপি সদস্য বায়েজিদ হালদার সহ সহানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়ার ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা সরোয়ারের বাহিনীর হামলায় সহানীয় ইউপি সদস্য বায়েজিদ হালদার, প্রবীন শিক্ষক কমল কান্তি রায়, গুটুদিয়া পশচিমপাডার দেবুসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্য দেবুর অবস্হা আশংকাজনক । এ বিষয়ে ডুমুরিয়া থানায় বেশ কয়েকটি মামলাও হয়েছে ।


সেদিন পরিস্থিতি এতটাই নাজুক আঁকার ধারন করে যে খুলনা সাতক্ষিরা মহাসড়ক বন্ধ করে দেয় হাজার হাজার এলাকাবাসি। প্রায় চার ঘন্টা মহাসড়ক বন্ধ থাকার পর ঘটনাস্থলে আসেন সহানীয় সাংসদ মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ । জনদাবী মেনে তিনি কথাদেন ২৪ ঘন্টার মধ্যে মোস্তফা ও তার বাহিনীকে গ্রেফতার করার প্রতিশ্রুতিও দেন। মন্ত্রীর কথায় মানুষ আশ্বস্ত হয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
কিন্ত প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের কথা যে শুধু কথার কথা ছিল তা বুঝতে আর মানুষের সময় লাগেনা। কারন জনগনকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী আর মোস্তফা হাজির হন একই স্টেজে। মন্ত্রীর কথায় আশ্বস্ত মানুষগুলোর মন ভেঁঙ্গে যায়। তারই প্রতিবাদ স্বরুপ আজ আবারও হাজার মানুষ নামে রাজপথে । দাবী আদায় না হলে যে জনতা পিছু হটবে না এটা তারই আলামত।