
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন ইসি গঠনে শুধু প্রধানমন্ত্রী নয়, জনমতেরও প্রতিফলন ঘটেছে। সুশীল সমাজসহ সবার কাছেই নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে। আগামী নির্বাচনে এই ইসির অধীনে বিএনপি নির্বাচনে যাবে। আজ বুধবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে তৃতীয় শীতলক্ষ্যা নির্মাণকাজের চুক্তি সই অনুষ্ঠানে নতুন ইসি গঠন নিয়ে বিএনপির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।
সাড়ে ৪শ কোটির টাকার নির্মাণ প্রকল্পে সহায়তা করবে সৌদি আরব। চীনা প্রতিষ্ঠান চাইনু হাইড্রো কর্পোরেশন লিমিটেড এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে এ চুক্তি সই হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আবু আলম হাসান চীনা প্রতিষ্ঠানের পক্ষে লিউ লিউ সঙ চুক্তিতে সই করেন।