News71.com
 Bangladesh
 08 Feb 17, 06:13 PM
 238           
 0
 08 Feb 17, 06:13 PM

নাশকতার মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ।।

নাশকতার মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাইফুল ইসলাম নিরব। উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে মোহাম্মদপুর থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন