
নিউজ ডেস্ক:আজ সোমবার জামায়াতের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।এই হরতাল বিষয়টি সাধারণ মানুষের কাছে এক ধরনের অজানা। অনেকে জানে না, কারা এই হরতাল ডাকছে বা কেন ডাকছে
রাজধানীর আগারগাঁও তালতলার দোকানি মালা । প্রতিদিনের মতো সকাল ৭টায় দোকান খুলেছে তিনি। বেচা-বিক্রিতেও তেমন কোনো ভাটা নেই।
আজ সোমবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্তের’ প্রতিবাদে গত রবিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।