News71.com
 Bangladesh
 08 Feb 17, 06:28 PM
 239           
 0
 08 Feb 17, 06:28 PM

'ডিউটি ও কোটা ফ্রি সুবিধা বাংলাদেশের কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল

'ডিউটি ও কোটা ফ্রি সুবিধা বাংলাদেশের কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল

 

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘এভ্রিথিংস বাট আর্মস (ইবিএ)’ কর্মসূচির আওতায় বাংলাদেশকে দেওয়া রপ্তানি ক্ষেত্রে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা বাংলাদেশের কর্মসংস্থান ও আর্থ-সামজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। এর ফলে সামগ্রিক রপ্তানি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দিন দিন বাড়ছে। কারখানায় মহিলাদের কাজের সুযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ল্যা মেরিডিয়ানে ইইউ ট্রেড ডিভিশনের উদ্যোগে আয়োজিত ‘ইইউ জিএসপির মধ্যমেয়াদী মূল্যায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, এখন দেশে গরীব মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হচ্ছে। এক্ষেত্রে ইইউ’র যে অবদান তা বাংলাদেশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের কলকারখানা বিশেষ করে তৈরি পোশাক শিল্পের কারখানাগুলো ইউরোপীয় ইউনিয়নের চাহিদা মোতাবেক আধুনিকায়ন করা হয়েছে। সেখানে শ্রমিকরা এখন কর্মবান্ধব পরিবেশে নিরাপদে কাজ করতে পারছেন। বিল্ডিং, ফায়ার সেপটি এবং উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালে অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার এবং কারখানার মালিকদের আন্তরিক প্রচেষ্টায় আর কোন দুর্ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের অনেক কারখানা এখন গ্রীন ফ্যাক্টরির মর্যাদা পেয়েছে। দেশের সকল কারখানাকে গ্রীন কারখানায় রুপান্তরিত করার কাজ চলছে। এ ছাড়াও ওয়ার্কশপে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারে মায়াদু, ইউরোপীয় কমিশনের বাণিজ্য বিষয়ক ডিরেক্টর জেনারেল ডাইনেল কেরামার, ইউরোপিয়ন ইউনিয়নের জিএসপি ইভেলুয়েশন টিমের প্রধান ইউলিয়াম ভ্যান্ডার গিস্ট,ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত এ্যালিসন ব্লেক। বক্তারা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে আরো গতিশীল ও সুসংহত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে অভিমত প্রকাশ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন