
নিউজ ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (৩৯) ও ওই গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ওয়াহেদুজ্জামান (৩৮) নামে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
এছাড়া সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা এলাকা থেকে একই রাতে জুয়া খেলার অপরাধে মৃত মোবারক হোসেনের ছেলে রঞ্জু আহমেদ (৫২), ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সালাউদ্দিন (৩৬), আবেদ আলীর ছেলে আবুল কালাম (৩৭) ও রোস্তম আলীর ছেলে আইয়ুব আলীকে (৪০) আটক করে পুলিশ। পরে আটক ব্যক্তিদের ২শ’ টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলিয়া ফেরদৌসি জাহান আজ বুধবার সকালে তাদের এই জরিমানার আদেশ দেন।