
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার ছোটবড় সাত শতাধিক সড়কে একযোগে চলছে খোঁড়াখুড়ি। ধুলোবালি ও যানজটে দুর্বিষহ ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। এ ভোগান্তির জন্য দু:খ প্রকাশ করে বর্ষার আগেই কাজ শেষ করার আশ্বাস দিলেন ঢাকা দক্ষিণের মেয়র।
তবে সেবাসংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করলে জনদুর্ভোগের পাশাপাশি উন্নয়ন খরচও কমানো সম্ভব বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। চলছে খোঁড়াখুঁড়ি। বর্ষার আগে ওয়াসা, তিতাস, ডেসকো ও সিটি করপোরেশনের মতো সেবা সংস্থার কাজই যেন রাস্তা খোঁড়া।
বিক্ষিপ্তভাবে ঢাকার ছোট বড় বিভিন্ন সড়কে সেবাসংস্থাগুলোর সমন্বয়হীন কর্মযজ্ঞে উন্নয়নের সুফল ভোগ করার চেয়ে বিড়ম্বনাই যেনো বেশি। একেকটি রাস্তায় দীর্ঘ দিন ধরে কেটে রাখায় যানজট ও ধুলোবালিতে অতিষ্ঠ নগরবাসী।
এদিকে সমন্বয়হীনতার কথা স্বীকার করে বর্ষার আগেই কাজ শেষ করার কথা বলেন নগর-পিতা।
তবে সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে অন্যান্য সেবা সংস্থাগুলো একযোগে কাজ করলে দীর্ঘ মেয়াদে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞরা বলছেন, জনস্বার্থেই সিটি করপোরেশনের কাছে সেবাসংস্থাগুলোর জবাবদিহিতার ব্যবস্থা করা জরুরি ।