News71.com
 Bangladesh
 09 Feb 17, 11:05 AM
 204           
 0
 09 Feb 17, 11:05 AM

রাজধানীর কলাবাগান এলাকা থেকে চালককে কুপিয়ে প্রাইভেট কার ছিনতাই । ।

রাজধানীর কলাবাগান এলাকা থেকে চালককে কুপিয়ে প্রাইভেট কার ছিনতাই । ।

নিউজ ডেস্ক; রাজধানীর কলাবাগান এলাকায় কে এম রানা (৩২) নামের এক চালককে কুপিয়ে জখম করে প্রাইভেট কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কলাবাগান থানাধীন লাজ ফার্মাসির সামনে এ ঘটনা ঘটে। রানা রাজশাহীর মৃত আব্দুল মালেকের ছেলে।ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রানা নামের ওই চালক জানায়, কলাবাগান থানাধীন লাজ ফার্মাসির সামনে পার্কিংরত থাকা অবস্হায় পাঁচ থেকে ছয়জন ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে আসে। তারা প্রথমে প্রাইভেট কারের চাবি চায়। চাবি না দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে (চালক) আঘাত করে। একপর্যায়ে তারা চাবি ছিনিয়ে নেয়। সঙ্গে থাকা নগদ ৮ হাজার টাকা ও মোবাইল ফোনও তারা নিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা প্রাইভেট কারসহ পালিয়ে যায়। পরে সকাল সাড়ে ৬টার দিকে মাসুদ নামে এক ড্রাইভার আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়, আহত রানার পিঠে ও বাম পায়ের পিছনে উরুসহ শরীরের একাধিক জায়গায় জখমের চিহ্ন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন