
নিউজ ডেস্কঃ চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে শিশু অপহরণ, হত্যা ও লাশ গুম এবং মানবপাচার চক্রের ২ নারী সদস্য ও চক্রের মূল হোতা জাকিরসহ ৬ জনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গতকাল বুধবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ তাদেরকে আটক করা হয়। এসময় এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যা ব ।
বিষয়টি নিশ্চিত করে র্যা ব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে ।