News71.com
 Bangladesh
 28 Mar 16, 06:16 AM
 742           
 0
 28 Mar 16, 06:16 AM

রেলওয়ে কন্টেইনার পরিবহন সার্ভিস স্বতন্ত্র কোম্পানি করা হচ্ছে......

রেলওয়ে কন্টেইনার পরিবহন সার্ভিস স্বতন্ত্র কোম্পানি করা হচ্ছে......

নিউজ ডেস্কঃ পণ্য পরিবহন লাভজনক ও স্থায়ীত্বশীল করতে রেলের কন্টেইনার পরিবহন সার্ভিসকে স্বতন্ত্র কোম্পানি করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, রেলের কন্টেইনার পরিবহন সার্ভিসকে লাভজনক করতে এবং স্থায়ীত্ব ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে স্বতন্ত্র কোম্পানি করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।আন্তর্জাতিক বিষেশজ্ঞদের মতামতে রেলওয়ে কন্টেইনার ব্যবস্থাপনাতে পরিবর্তন আনা হবে।

জানাগেছে কোম্পানি করতে ১০ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা বোর্ড (বোর্ড অব ডাইরেক্টর) করা হবে। রেল সচিব এই বোর্ডের সভাপতি থাকবেন। আর প্রথম পর্যায়ে রেলওয়ের অতিরিক্ত পরিচালক অপারেশন ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। পরে বেসরকারি পর্যায়ে এই ব্যবস্থাপনার পরিচলক নিয়োগ হবে।

তিনি বলেন, কোম্পানি হিসেবে প্রতিষ্ঠার পর প্রতি শেয়ার ১০০ টাকা করে বাজারে ছাড়া হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, দেশের ৯৫ শতাংশ পণ্য সড়ক পথে সরবরাহ করা হয়। আর মাত্র ৫ শতাংশ সরবরাহ করা হয় রেলওয়ে কন্টেইনার সার্ভিসের মাধ্যমে। এই সরবরাহ আরও বাড়াতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন