News71.com
 Bangladesh
 28 Mar 16, 06:17 AM
 841           
 0
 28 Mar 16, 06:17 AM

"চোরে না শোনে ধর্মের কাহিনী" বললেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।।

নিউজ ডেস্কঃ  ভবিষ্যতে প্রতিহিংসামূলক কাজ করবো না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দলের কাউন্সিলে দেওয়া বক্তব্য তুলে ধরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চোরে না শোনে ধর্মের কাহিনী।

রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রবিবার বিকেলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমির হোসেন আমু বলেন, যাদের জন্ম হত্যা, ক্রু ও ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, তাদের কেউ বিশ্বাস করতে পারে না। ২০১৫ সালেও যারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছিল তাদে মুখে গণতন্ত্রের কথা কেউ বিশ্বাস করে না।

শিল্পমন্ত্রী বলেন, একজন নেত্রী উনি বলেন কি ভষিষ্যতে তিনি প্রতিহিংসামূলক কাজ করবেন না। তার মানে অতীতে প্রতিহিংসামূলক কাজ করেছিলেন। খালেদা জিয়া আওয়াম লীগকে নিচিহ্ন করতে চেয়েছিলেন।

সভায় সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন তবে তো স্বাধীনতা দিবস হওয়ার কথা ছিল ২৭ মার্চ। কিন্তু তা তো হয়নি। আমাদের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ।

সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পরিষ্কার করতে হবে। তা নাহলে তাকে (খালেদা জিয়া) গ্রেফতার করে সঠিক ব্যবস্থা নেওয়া হোক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন