
নিউজ ডেস্কঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর ডাঙ্গাপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর ডাঙ্গাপাড়া গ্রামের আনিছুল ইসলামের পুত্র সাবুল (২৫) ও একই গ্রামের হুজুর আলীর পুত্র আকতারুল (৩৫)।তারা সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় পিডিপির বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।