News71.com
 Bangladesh
 09 Feb 17, 07:54 PM
 195           
 0
 09 Feb 17, 07:54 PM

পিরোজপুরের জিয়ানগরের নাম পরিবর্তন করে এখন ইন্দুরকানী । ।

পিরোজপুরের জিয়ানগরের নাম পরিবর্তন করে এখন ইন্দুরকানী । ।

 

নিউজ ডেস্কঃ পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের গেজেট গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। ফলে এখন থেকে এ উপজেলার নাম ‘ইন্দুরকানী’ হলো। ২০০২ সালে বিএনপি জোট সরকারের আমলে পিরোজপুরের সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলা গঠন করা হয়েছিল। প্রায় ১৫ বছর পর এ বছরের ৯ জানুয়ারি নিকার সভায় সে নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ রাখা হয়।
গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাভ সরকার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারী করেন। প্রজ্ঞাপনে বলা হয়, “গত ০৯ জানুয়ারি ২০১৭ খ্রীষ্টাব্দ, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক পিরোজপুর জেলার ‘জিয়ানগর’ উপজেলার নাম পরিবর্তন করতঃ ‘ইন্দুরকানী’ উপজেলা নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলার ‘জিয়ানগর’ উপজেলার নাম পরিবর্তন করিয়া ‘ইন্দুরকানী’ রাখা হইল। এ আদেশ জনস্বার্থে জারী করা হইল এবং অবিলম্বে কার্যকর হইবে।”

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০১ সালে পিরোজপুর টাউন স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় ইন্দুরকানীকে উপজেলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে জিতে সরকার গঠনের ৬ মাসের মাথায় তিনি পিরোজপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন (পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া) নিয়ে তিনি জিয়ানগর নামে নতুন একটি উপজেলা গঠন করেন এবং ২০০২ সালের ২১ এপ্রিল জিয়ানগর কলেজ মাঠে এক জনসভায় তিনি এ উপজেলার উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন