News71.com
 Bangladesh
 28 Mar 16, 06:19 AM
 718           
 0
 28 Mar 16, 06:19 AM

মোহাম্মদপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী লম্বু সাত্তার গ্রেফতার ।।

মোহাম্মদপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী লম্বু সাত্তার গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সাত্তার ওরফে লম্বু সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বেলা ২টায় মোহাম্মদপুর এলাকার নবীনগর হাউজিং রোডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, সন্ত্রাসী সাত্তার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থাকায় একাধিক মামলাও রয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন