
নিউজ ডেস্কঃ কাচাঁ পাট রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার, যা ৩রা এপ্রিল থেকে কার্যকর হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে আজ এক আদেশ জারি করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
পাট-২ অধিশাখার আদেশে বলা হয়, সকল প্রকার কাঁচা পাট রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩রা এপ্রিল থেকে প্রত্যাহার করা হল। পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে গত বছরের ৩রা নভেম্বর থেকে এক মাসের জন্য সকল প্রকার কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করে সরকার।
এরপর গত বছরের ২রা ডিসেম্বর সব ধরনের কাঁচা পাট রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত ৫ই জানুয়ারি ৪১টি প্রতিষ্ঠানকে ২০১৫ সালের ৩রা নভেম্বরের আগে ইস্যুকৃত ২৫১টি এলসির বিপরীতে দুই লাখ ৭৭ হাজার বেল কাঁচাপাট রপ্তানির অনুমোদন দেয় পাট মন্ত্রণালয়।