News71.com
 Bangladesh
 28 Mar 16, 07:53 AM
 1131           
 0
 28 Mar 16, 07:53 AM

কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতির নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা  মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ খুলনা জেলা ছাত্রলীগের ।।

কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতির নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা  মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ খুলনা জেলা ছাত্রলীগের ।।

খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতারা। বিবৃতিদাতারা হলেন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর, খুলনা জেলা ছাত্রলীগ নেতা অঞ্জন কুমার মন্ডল, মিঠুন বিশ্বাস, শ্বাশত দত্ত, ইমরান হোসেন ইমু, আবু সাঈদ রনি, সাইফুল ইসলাম সাইফ, মোঃ আবু সাঈদ খান, কানাই মন্ডল, শেখ হেলাল বাবু, মোঃ ওয়াহিদুজ্জামান শাওন, সৈয়দ কামাল হোসেন শাওন, অসীম রায়, বিশ্বজিত মন্ডল, পলাশ রায়,  শিহাব উদ্দিন নয়ন, সেতু, মোল্যা জিতু, জাহাঙ্গীর ফকির, সৈয়দ সালমান জামান, শেখ মাহমুদ হাসান তুহিন, রাজিকুজ্জামান সুমন, আমিনুর ইসলাম, শেখ মাহমুদ হাসান কাজল, মোঃ আল-আমিন, তৌহিদুজ্জামান, মোঃ রওনাকুল ইসলাম রনি, আঃ কাইয়ুম, সুজিত রায়,  শুভ, তুহিন ইসলাম, তানভীর রহমান আকাশ, আরিফুল ইসলাম সুমন, সাগর খান, জিএম শাহ আলম, সাগর ঘরামী আগুন, শেখ নাফিজ ইকবাল নাঈম  প্রমূখ। নেতৃবৃন্দরা বলেন, বঙ্গবন্ধুর আর্দশের সংগঠন ছাত্রলীগের কর্মকান্ডকে বাধাগ্রস্থ করার জন্য পরিকল্পিতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ও যারা বিএনপি জামাতের মদদপুষ্ট হয়ে এই ধরনের ন্যাক্কারজনক মিথ্যা মামলার কল্প নাটক সাজিয়েছেন তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আর্দশের সংগঠন এই সংগঠনের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে ছাত্ররাজনীতি পরিচালনা করে কিন্তু যদি কেউ তার ব্যক্তি স্বার্থ হাসিলেন জন্য মিথ্যা কল্প-কাহিনী সাজিয়ে মিথ্যা মামলা দায়ের করে তাহলে এর বিরুদ্ধে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন এবং  অবিলম্বে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতির নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা। খবর বিজ্ঞপ্তির ।।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন