News71.com
 Bangladesh
 28 Mar 16, 08:05 AM
 774           
 0
 28 Mar 16, 08:05 AM

বেতাগীতে মামুন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ।।

বেতাগীতে মামুন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ।।

নিউজ ডেস্ক: বেতাগী ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. মামুন তালুকদারের হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সামাবেশ করছে স্থানীয়রা। আজ সোমবার দুপুরে উপজেলার হোসনাবাদ গ্রামে হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বেতাগী ডিগ্রি কলেজের শিক্ষার্র্থীরা পৃথক পৃথক এসব কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তব্য রাখে বেতাগী পৌরসভার কাউন্সিলর আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান মহসিন, ইউপি সদস্য মো. জামাল হোসেন, মো. নেছার উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক এক.এম. সোহেল হাওলাদার ও ছাত্রদল নেতা ইকবাল হোসেন বুলেট প্রমুখ।

বক্তারা দ্রুত মামুনের হত্যাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানায়। শুক্রবার রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হোসনাবাদ গ্রামের মো. মুনসুর আহম্মেদ তালুকদারের ছেলে মো. মামুন তালুকদারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন