
খুলনা জেলার ডুমুরিয়া থানায় নির্বাচনত্তোর সহিংসতা ও সংখ্যালঘুদের উপর হামলা ও ভাংচুর লুটপাট সংগঠিত হয় তাহা পরিদর্শন করতে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর এক প্রতিনিধি দল গত ২৬/০৩/২০১৬ ইং তারিখে ঘটনাস্থল পরিদর্শন করেছে । প্রতিনিধি দলটি ডুমুরিয়া উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়নে শরাফপুর বাজার মালোপাড়া, কালিকাপুর দাস পাড়া, আকড়া, সেনপাড়া,ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স,৪নং খর্ণিয়া ইউনিয়নের খর্ণিয়া বাজার,১৩নং গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙা,কুলটি,গুটুদিয়া পশ্চিমপাড়া ।প্রতিনিধি দলটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর, মহিলা ও শিশুদের উপর অত্যাচার নিপীড়ন ও বর্বরতা নিপীড়ন স্ব-চক্ষে দেখেন এবং তাদের বক্তব্য ভিডিও রেকর্ড করেন । হিন্দু সম্প্রদায় নিপীড়ত, নির্যাতিত জনসাধারণ কান্না জড়িত কন্ঠে তাদের উপর পরিচালিত অত্যাচারের কাহিনী বর্ণনা করেন । প্রতিনিধি দল জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, খুলনা ৫ আসনের মাননীয় সাংসদ মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ মহোদয়,ডুমুরিয়া থানার ওসি সাহেব এর সাথে মতবিনিময় করেছেন । প্রশাসক ও প্রশাসন সংখ্যালঘুদের নিরাপত্তার সুব্যবস্থার জন্য প্রতিনিধি দলদের আসস্থ করেন ।
প্রতিনিধি দল সংগঠিত ঘটনার তীব্র নিন্দা করেন এবং ভাংচুরকৃত বাড়িঘর পূর্নবাসন করার জন্য সরকারের নিকট তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন ও অনতি বিলম্বে দোষীদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রতিনিধি দলটি অনুরোধ জানান । প্রতিনিধি দলটিতে উপস্থিত ছিলেন- ১ বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ-এর প্রেসিডেন্ট, গ্লোবাল হিউমেন রাইটস ডিফেন্স এর কান্ট্রি রিপ্রজেন্টিভ, জাতিসংঘ হিউমেন রাইটস এর এক্টিভিষ্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট, মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র ঘোষ, ২ বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ-এর ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা তপন কুমার পাণ্ডে, ৩ হিউমেন রাইটস এক্টিভিষ্ট এ্যাডভোকেট অমরেশ গাইন,৪ বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর ডুমুরিয়া শাখার প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক রঞ্জন তরফদার (অর্থনীতি বিভাগ,ডুমুরিয়া মহাবিদ্যালয়), ৫ বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর ডুমুরিয়া শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র মন্ডল (রসায়ন বিভাগ,ডুমুরিয়া মহাবিদ্যালয়) ৬ মানবাধিকার কর্মী মেঘনাথ রায়, ৭ মানবাধিকার কর্মী পবিত্র মল্লিক, ৮ মানবাধিকার কর্মী তপন দাস, ৯ মানবাধিকার কর্মী মিঠুন দাস । খবর বিজ্ঞপ্তির ।।