News71.com
 Bangladesh
 28 Mar 16, 10:55 AM
 739           
 0
 28 Mar 16, 10:55 AM

বেয়াক্কলদের এখন ডি, এন, এ টেস্ট করার কথা স্বরণ হইছে !

বেয়াক্কলদের এখন ডি, এন, এ টেস্ট করার কথা স্বরণ হইছে !

 

নিউজ ডেস্কঃ বেয়াক্কলদের এখন ডি, এন, এ টেস্ট করার কথা স্বরণ হইছে ! এমনটাই মন্তব্য করছেন এলাকাবাসী । কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত।

আজ বিকালে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ আদেশ দেন। হত্যাকাণ্ডের ৮ দিন পর মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন তিনি।

তনুর লাশ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে এ আদেশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন