News71.com
 Bangladesh
 28 Mar 16, 11:36 AM
 787           
 0
 28 Mar 16, 11:36 AM

কিশোরগঞ্জে ১৫৪ প্রার্থীকে ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ।।

কিশোরগঞ্জে ১৫৪ প্রার্থীকে ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ।।

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১০৩ জন ও কটিয়াদী উপজেলায় ৫১ জন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় এসব প্রার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন বলেন, গতকাল বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুই উপজেলায় অভিযান চালায়।

অভিযানকালে বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ ১০৩ জন প্রার্থী ও কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের ৫১ জন প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সোমবার তাদের কাছ থেকে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল এ তথ্য নিশ্চিত করে বলেন, আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটা ও তোরণ নির্মাণ করার দায়ে ওই প্রার্থীদের জরিমানা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন