News71.com
 Bangladesh
 28 Mar 16, 11:40 AM
 668           
 0
 28 Mar 16, 11:40 AM

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন , আইন ও আদালত সবার জন্যই সমান : ড.হাছান মাহমুদ

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন , আইন ও আদালত সবার জন্যই সমান : ড.হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের শাসনামলে বিচার বিভাগ সম্পুর্ণ স্বাধীন ও সার্বভৌম । আইন ও আদালত সবার জন্যই সমান । এমনটাই মন্তব্য করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলে, মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করে আবার স্মৃতিসৌধে গিয়ে সে জায়গাকে অপবিত্র করেছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।

এ সরকারের অধীনে আদালত স্বাধীন নয়- মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিরোধিতা করে হাছান মাহমুদ বলে, আদালত স্বাধীন না হলে, আদালত এই সরকারের অধীনে থাকলে এই সরকারের জাঁদরেল ২ মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন না আদালত। ২ মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা প্রমাণ করে, আদালত সম্পূর্ণ স্বাধীন। ড. হাছান মাহমুদ মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলে, ভবিষ্যতে আপনাদের অন্যায়ের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিলে দয়া করে বলবেন না, আদালত স্বাধীন নয়। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান  ড. হাছান মাহমুদ।

২৬শে মার্চ খালেদা জিয়া স্মৃতিসৌধে গিয়ে স্মৃতিসৌধকে অপবিত্র করেছেন বলে মন্তব্য করে হাছান মাহমুদ সেখানে খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে, সেখানে তিনি স্মৃতিসৌধে গিয়ে স্মৃতিসৌধকে অপবিত্র করেছেন। অবিলম্বে তার ক্ষমা চাওয়া উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন