News71.com
 Bangladesh
 29 Mar 16, 11:50 AM
 656           
 0
 29 Mar 16, 11:50 AM

রাঙ্গামাটিতে দুই মাস পেছালো ৪৮টি ইউপির নির্বাচন ।।

রাঙ্গামাটিতে দুই মাস পেছালো ৪৮টি ইউপির নির্বাচন ।।

নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারায়  রাঙ্গামাটি জেলার সবগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই মাস পিছিয়েছে নির্বাচন কমিশন।  ২৩শে এপ্রিলের পরিবর্তে রাঙ্গামাটির ৪৮ ইউপির নির্বাচন হবে আগামী ৪ঠা জুন ষষ্ঠ ধাপে। তৃতীয় ধাপে যে ৬৮৫ ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন তাতে রাঙ্গামাটি জেলার ইউপিগুলোও অন্তর্ভূক্ত ছিল। যেখানে গত ২৬শে মার্চ  মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

ইসি কর্মকর্তারা বলেন, রাঙ্গামাটি জেলার ৪৯টি ইউপির মধ্যে ১৯টিতে আওয়ামী লীগ ও বিএনপি ২৭টিতে প্রার্থী দিতে পারেনি। স্থানীয় দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রার্থীদের  তৈরি করা ভীতির কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এ নির্বাচন পেছানোর সিদ্ধান্ত দিয়েছে প্রধান নির্বাচন কমিশন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন