News71.com
 Bangladesh
 29 Mar 16, 12:01 PM
 702           
 0
 29 Mar 16, 12:01 PM

আগামি ১৫ এপ্রিল গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা .....

আগামি ১৫ এপ্রিল গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা .....

নিউজ ডেস্কঃ গণ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ৫শ’ টাকায় ভর্তি পরীক্ষার আবেদন ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ২.৫ থাকতে হবে।

মির্জানগরে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৪ এপ্রিল। বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, এবার ১৯টি বিভাগে ভর্তি নেওয়া হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.gonouniversity.edu.bd) পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন