
নিউজ ডেস্কঃ রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন । আহত তোফাজ্জল হোসেন (৪৫) বারিধারার এক বাড়িতে গাড়ি চালকের কাজ করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ হাত ও ঘাড়ে গুলি লেগেছে। ঘটনাস্থলের কাছেই তোফাজ্জালের মোটর সাইকেলটি পাওয়া গেছে।
বানানী থানার পরিদর্শক (অপারেশন) নাজমুল হোসেন বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে মহাখালী ওয়্যালেসে গেইট এলাকা দিয়ে যাওয়ার সময় তোফাজ্জলকে গুলি করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তোফাজ্জলের স্ত্রী ফরিদা আক্তার ঢাকা মেডিকেলে আসার পর বলেন, মহাখালী ক্যান্সার হাসপাতাল কোয়ার্টার এলাকায় তাদের বাসা।কারা তার স্বামীকে গুলি করেছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফরিদা।এ বিষয়ে জানতে চাইলে বানানী থানার পরিদর্শক বলেন, হয়তো কারও সঙ্গে পুরনো শত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে।