
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা ছাত্রলীগের হারুন ও আগুন গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে ২ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন গ্রুপের কর্মী তূর্য, জিয়েন ও নাসিরসহ কয়েক জন মিলে সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন গ্রুপের কর্মী রাতুল ও শুভকে বেধড়ক মারধর করে। পরে আহতদের স্থানীয় সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ে তারা ময়মনসিংহ গ্রুপ নামে পরিচিত।
এ বিষয়ে জানতে চাইলে আগুন বলেন, এটা গ্রুপের সংঘর্ষ নয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে হারুনকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেনি । সংঘর্ষে জড়িতরা ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম জবি প্রক্টর নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যায় ।