News71.com
 Bangladesh
 29 Mar 16, 01:53 AM
 615           
 0
 29 Mar 16, 01:53 AM

দেশে প্রতিদিন গড়ে একজন গৃহশ্রমিক নির্যাতনে মারা যান : গৃহশ্রমিকদের কল্যাণে প্রনীত নীতিমালা বাস্তবায়নের দাবি ।।

দেশে প্রতিদিন গড়ে একজন গৃহশ্রমিক নির্যাতনে মারা যান : গৃহশ্রমিকদের কল্যাণে প্রনীত নীতিমালা বাস্তবায়নের দাবি ।।

নিউজ ডেস্ক: প্রতিদিনই প্রায় ১জন করে গৃহশ্রমিক হত্যার খবর পাওয়া যায়। যার সুষ্ঠু তদন্ত এমনকি বিচারও হয় না। দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় গৃহশ্রমিক নির্যাতন ও হত্যা বেড়েই চলেছে। এ অবস্থায় গৃহশ্রমিক কল্যাণ নীতিমালা থাকলেও তার বাস্তবায়ন নেই। তাই তাদের স্বার্থ সুরক্ষায় গৃহশ্রমিক আইন করা জরুরি।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে আজ মঙ্গলবার এ দাবি জানাই গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। সমাবেশে ঢাকার আগারগাঁওয়ের তালতলায় কণ্ঠশিল্পী কৃষ্ণকলির বাসায় গৃহকর্মী শিল্পীর রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তৃতা দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন প্রমুখ।

ওয়াজেদুল ইসলাম খান বলে, অনেক আন্দোলনের পরে গৃহশ্রমিক নীতিমালা করা হলেও তার বাস্তবায়ন নেই আইনি বাধ্যবাধকতা না থাকায়। তাই এখন এ বিষয়ে আইন করা জরুরি। তবে যতোদিন পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততোদিন পর্যন্ত আইন করলেও এ অপরাধ কমবে না। তিনি আরও বলেন, প্রতিদিন গৃহশ্রমিক হত্যা হচ্ছে, প্রতিবাদও হচ্ছে। কিন্তু প্রতিরোধ হচ্ছে না। দোষীরা শাস্তি পাচ্ছে না। হত্যার শিকার গৃহশ্রমিকদের পরিবার নয়, সরকারকে এসব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন