News71.com
 Bangladesh
 29 Mar 16, 01:56 AM
 651           
 0
 29 Mar 16, 01:56 AM

হ্যাকিং নয়, বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল ডাকাতি হয়েছে : বিএনপি

হ্যাকিং নয়, বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল ডাকাতি হয়েছে : বিএনপি

নিউজ ডেস্ক: সুইফট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার প্রায় ৮০০ কোটি টাকা ফিলিপাইন ও শ্রীলংকায় স্থানান্তরের ঘটনাকে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ডাকাতি হিসেবে দেখছে বিএনপি। দলটি বলছে, ‘এটি হ্যাকিং নয়, বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ডাকাতি। বাংলাদেশ ব্যাংকের অথরাইজ পারসন বা সুইফট সিস্টেমের পাসওয়ার্ড ব্যবহারকারী কর্মকর্তাকে জিজ্ঞেস করলেই রিজার্ভ চুরির রহস্য উদঘাটন হবে।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার ৮০০ কোটি টাকা লুণ্ঠন একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা’ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন দলটির নির্বাহী সদস্য তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শামা ওবায়েদ।

সূচনা বক্তব্য উপস্থাপন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, শেয়ারবাজার, হলমার্ক, ডেসটিনি কেলেঙ্কারির পর রিজার্ভ থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি কেবল আর্থিক ক্ষতি নয়, এটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রিজার্ভ চুরিতে যারা বেনিফিশিয়ার, সেই ফিলিফাইনে তোলপাড় হয়ে যাচ্ছে, সিনেটে শুনানি হচ্ছে, কিন্তু বাংলাদেশ রহস্যজনকভাবে নীরব। এই নীরবতার কারণ কি? তা আমাদের খতিয়ে দেখতে হবে।
ব্
রিফিংয়ে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউছুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ড. ওসমান ফারুক, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন