News71.com
 Bangladesh
 29 Mar 16, 01:58 AM
 612           
 0
 29 Mar 16, 01:58 AM

একনেকে ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন ।।

একনেকে ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পসহ ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক।

আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয় ।

এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪শ' ৪২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৯শ' ৫৩ কোটি ৫২ লাখ টাকা। উল্লেখযোগ্য অন্য প্রকল্পের মধ্যে রয়েছে, ১শ' ৪০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুদ্রণ শিল্পগুলোকে বিসিকের মাধ্যমে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিসিক মুদ্রণ শিল্পনগরী হিসেবে স্থাপন প্রকল্প এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভৌত ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

এছাড়া সংশোধনী প্রকল্পের মধ্যে রয়েছে ৩শ' ৯৪ কোটি টাকা ব্যয়ে আইসিটি সংক্রান্ত আধুনিক শিল্পপার্ক স্থাপনের লক্ষ্যে কালিয়াকৈর হাইটেক পার্ক ও অন্যান্য হাইটেক পার্ক স্থাপন প্রকল্প ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন