News71.com
 Bangladesh
 14 Feb 17, 06:16 PM
 202           
 0
 14 Feb 17, 06:16 PM

বাংলাদেশে পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটছে ।। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

বাংলাদেশে পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটছে ।। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে, সে কারণে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ মঙ্গলবার আন্তর্জাতিক ট্যুরিজম কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগ ‘২০৫০ সালের পরে ট্যুরিজমের ভবিষ্যত্’ শীর্ষক ৩ দিনব্যাপী এই কনফারেন্স আজ থেকে শুরু হয়েছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকের আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারতের ইন্দিরা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. পি বানসাল, ঢাবি-এর প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের দিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান বক্তব্য রাখেন।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পর্যটন শিল্পেকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই শিল্পের সাথে জড়িয়ে আছে পরিবহন, হোটেল, রেস্টুরেন্ট, শপিংসহ নানা ব্যবসা-বাণিজ্য। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এই শিল্পের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় বলে তিনি উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন