News71.com
 Bangladesh
 14 Feb 17, 06:58 PM
 212           
 0
 14 Feb 17, 06:58 PM

প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ জন নির্বাচন কমিশনারের শপথ আগামীকাল ।।

প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ জন নির্বাচন কমিশনারের শপথ আগামীকাল ।।

 

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ ৪ জন নির্বাচন কমিশনার আগামীকাল বুধবার শপথ নেবেন। শপথ শেষে ইসিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হবেন নতুন সিইসিসহ সদস্যরা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিকাল ৩ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনারকে শপথ পড়াবেন। সিইসির সঙ্গে শপথ নিতে যাওয়া অন্য ৪ নির্বাচন কমিশনার হলেন, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত্ হোসেন চৌধুরী ।

এই শপথ অনুষ্ঠানে সিইসিসহ নির্বাচন কমিশনারদের আত্মীয়-স্বজনদের দাওয়াত দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের পরিবার-পরিজনের ১১ সদস্য শপথ অনুষ্ঠানে থাকবেন বলে নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, শপথ গ্রহনের পর বিকাল ৫টায় আগারগাঁও নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সরাসরি আসবেন কমিশনাররা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন