
নিউজ ডেস্কঃ এটিএম কার্ড জালিয়াতি করে ৯৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসি তাবরিজসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন মাসুদ আহমেদ নামের এক আইনজীবী। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এই অভিযোগ করেন।
মহানগর হাকিম ওয়াজ কুরুনী খান চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। তাবরিজ ছাড়া অপর তিনজন হলেন- ডাচবাংলা ব্যাংকের দনিয়া শাখার জাহাঙ্গীর মোল্লা, কার্ড ডিভিশনের প্রধান ইকবাল হোসেন ও সিনিয়র অফিসার ফাহিম ফিরোজ সুমন।
উল্লেখ্য গত ২০১৩ সালের ৯ই মে থেকে ১২ই জুন পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচটি বুথ থেকে জালিয়াতির মাধ্যমে তার ৯৩ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে বলে বাদী অভিযোগ করেন।