
নিউজ ডেস্কঃ মাত্র ৪৬ দিন ধরে পায়ে হেঁটে পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্ত থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত পর্যন্ত পাড়ি দিয়েছেন ফেনীর জাহাঙ্গীর আলম শোভন নামে এক যুবক। গতদিন সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তেতুলিয়া থেকে পায়ে হেঁটে টেকনাফ পরিভ্রমণ শেষ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে শোভনের কমিউনিকেশন ম্যানেজার আশরাফ আলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য বলেন । আগে গত ১২ই ফেব্রুয়ারি তেতুলিয়ারর বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন শোভন।
‘দেখব বাংলাদেশ, গড়ব বাংলাদেশ’ স্লোগানে দেশগড়ার আহ্বানে শোভন এই পদযাত্রা করেছেন ।
পদযাত্রাকালে তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে দেশগড়ার আহ্বান জানান ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন ।
এছাড়া এ সময়ে তিনি বিভিন্ন এলাকায় শিশু নির্যাতন বন্ধ, লোকসাহিত্য সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষ রোপণ, বাল্যবিয়ে রোধ ও মাদকবিরোধী জনমত গঠনে কাজ করেন ।
সোমবার শাহপরীর দ্বীপের গোলারচরে পদযাত্রার শেষসীমা স্পর্শ করার সময় সেখানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শাহপরীর দ্বীপ বিওপির সুবেদার নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক, রেজাউল করিম রেজু, হাফেজ আরমান, সাংবাদিক জসিম মাহমুদ প্রমুখ ।
এই দীর্ঘ পদযাত্রা সফলভাবে শেষ হওয়ায় শোভন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষদের ভূমিকার প্রশংসা করেন । তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশন ও তার স্পন্সর টুরডটকম ডটবিডির সিইও লায়ন মোহাম্মদ ইমরানকে ধন্যবাদ জানান ।
উল্লেখ্য জাহাঙ্গীর আলম শোভন একজন অনলাইন লেখক, বিজনেস কনসালটেন্ট ও সমাজকর্মী । তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার বাসিন্দা । ‘দেশদেখা’ শিরোনামে তার এই পদযাত্রায় তাকে ডকুমেন্টারি ট্র্যাকিং সার্ভিস দিয়েছে দিনরাত্রি ডটকম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।