News71.com
 Bangladesh
 14 Feb 17, 08:48 PM
 217           
 0
 14 Feb 17, 08:48 PM

দেশে প্রথমবারের মতো আগামী ৬ মার্চ পাট দিবস পালন করা হবে ।। পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

দেশে প্রথমবারের মতো আগামী ৬ মার্চ পাট দিবস পালন করা হবে ।। পাট প্রতিমন্ত্রী মির্জা আজম

 

নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো আগামী ৬ই মার্চ পাট দিবস পালন করা হবে। আজ মঙ্গলবার সংসদে পাট বিল-২০১৭ পাসের প্রক্রিয়ায় বিরোধীদলের সদস্যদের আনীত সংশোধনী প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য দেয়ার সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ তথ্য জানান। তিনি বলেন, এ উপলক্ষে দেশে ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে ।

এ সময় তিনি আরো জানান, বিজেএমসির পক্ষ থেকে শিগগিরই কম্পোজিট মিল স্থাপন করা হবে। এ মিলে পাটের প্রক্রিয়াজাত সুতা থেকে শাড়িসহ বিভিন্ন ধরনের বস্ত্র উত্পাদন করা হবে। মির্জা আজম বলেন, বিজেএমসি উত্পাদনে গেলে সংসদ সদস্যদের পাটের শাড়ি উপহার দেয়া হবে। আর ৬ই মার্চ পাট দিবসের আগেই সংসদের স্পিকারকে পাটের শাড়ি উপহার দেয়া হবে। এ সময় সংসদ সদস্যরা বিশেষ করে নারী সদস্যরা টেবিল চাপড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন