
নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের হাজেরআলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেনাপোল পৌর এলাকার মোশারফ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান রনি ।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খবির উদ্দিন বলেন, বিকেলে মোশারফ ও রনি মোটরসাইকেলে করে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাজেরআলী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কলকাতাগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ওসি আরো বলেন, নিহতের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।